শুরু হলো পাঠাও কার রেন্টাল
অন ডিমান্ড রাইড শেয়ারের পাশাপাশি এবার খ্যাপে গাড়ি ভাড়া নেওয়ার সুবিধা নিয়ে ‘’কার রেন্টাল’ চালু করলো জনপ্রিয় রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও। এতে পাঠাও কার রেন্টাল ইন্টারসিটি ট্রাভেলস, লং-ডিসটেন্স ট্রাভেলস, বিজনেস ট্রিপস কিংবা স্পেশাল ইভেন্টে যাতায়াতে ইউজারদের কনভেনিয়েন্ট, ফ্লেক্সিবল এবং রিলায়েবল ট্রাভেলিং এক্সপেরিয়েন্স এর নিশ্চয়তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠাও সূত্র জানিয়েছে, পাঠাও কার রেন্টাল এর মাধ্যমে গ্রাহকদের জন্য সহজেই রিকোয়েস্ট ক্রিয়েশন, লাইভ লোকেশন শেয়ারিং, সেইফ ট্রিপের জন্য সেইফটি কভারেজ, ভাড়ার ব্যাপারে জানা, নিজের সুবিধামতো ভাড়া অফার করা এবং পছন্দমতো গাড়ি ও ড্রাইভার বেছে নেয়ার মতো ফিচার রয়েছে। এই সুবিধা মিলবে দেশের যেকোনো প্রান্ত থেকে। এছাড়াও ব্যবহারকারিরা তাদের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী ওয়ান ওয়ে এবং রাউন্ড ট্রিপ আগে থেকেই শিডিউল করে রাখতে পারবেন।
পাঠাও কার রেন্টাল-এর ড্রাইভারদের জন্যও সুবিধা রয়েছে। ড্রাইভাররা প্রতিদিনের এবং মাসের ইনকাম হাই-ভ্যালু, লং ট্রিপস ও বিভিন্ন অপশনস যেমন ইনার-সিটি, ইন্টারসিটি এবং রেন্টাল ট্রিপসের মাধ্যমে বাড়াতে পারবেন। এছাড়াও বিডিং মডালিটির মাধ্যমে কাউন্টার ভাড়াও অফার করতে পারবেন।
পাঠাও কার রেন্টাল সম্পর্কে পাঠাও প্রোডাক্ট টিম-এর অ্যাসোসিয়েট ম্যানেজার শায়েখ সাইফ বলেন, “পাঠাও-তে আমরা এমন পণ্য তৈরি করার চেষ্টা করি যা সমস্যা সমাধান করার পাশাপাশি ইউজারদের ডেইলি লাইফ ও যাতায়াত ব্যবস্থাকে আরও উন্নত করে” এছাড়াও পাঠাও কার বিভাগের প্রধান জাভেদ মালেক আরও বলেন, “আমরা এমন একটি সার্ভিস দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে ইউজার ও ড্রাইভার উভয় পক্ষ লাভবান হবেন ও সবচেয়ে ভালো সেবা পেয়ে থাকবেন।” পাঠাও কার রেন্টাল সারা বাংলাদেশে ফ্লেক্সিবল ভাড়ায় এভেইলেবল আছে, যা শুরু হয় ৯৯৯ টাকা থেকে।







